ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্ত পরিবার ● শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত ● এবার ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান ● ময়মনসিংহ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা...তথ্য প্রতিমন্ত্রী ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন বহিষ্কার ● দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি ● কক্সবাজার ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০,পরিচয় মিলেছে ৬ জনের ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২ ● সাত দিনে ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কক্সবাজার ইনানীতে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১১:০৬ এ এম
কক্সবাজার ইনানীতে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছিল।

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)