ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০০ পিএম
করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত

কিশোরগঞ্জ করিমগঞ্জে জমিতে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় খোকন মিয়া (৪০) নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ‎নিহত হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

তিনি চার বছর, দুই বছর ও নয় মাস বয়সী তিন শিশুসন্তানের জনক। আহত খোকন মিয়া একই এলাকার সাইদুর রহমানের ছেলে।

‎স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে হেলিমসহ কয়েকজন শ্রমিকের একটি দল পাশের বিলে ধনিয়াপাতা সংগ্রহ করতে যান।

এ সময় হঠাৎ মেঘলা আকাশে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই হেলিম গুরুতর আহত হয়ে পড়েন। পাশে থাকা খোকন মিয়াও বজ্রপাতে সংজ্ঞাহীন হয়ে যান।

‎পরে সঙ্গে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন।

আহত খোকন মিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)