Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি....গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর,২০২৬, ০২:২৫ পিএম
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি....গয়েশ্বর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিএনপি রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি স্পষ্ট করে বলেন, এর অর্থ বিএনপি আওয়ামী লীগের সঙ্গে শারীরিক সংঘাতে জড়াবে—এমন নয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "চব্বিশের ০৫ আগস্টের পতনের মধ্য দিয়ে আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি।

হয়তো কেউ কেউ বলবেন, তিনি স্বেচ্ছায় গেছেন। কিন্তু এত দিন তো স্বেচ্ছায় যাননি।

আন্দোলনের মুখে এবং জনগণের স্রোতের মুখেই তাকে চলে যেতে হয়েছে।"

তিনি বলেন, আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী চলে গেলেও তাদের চরিত্র ধারণকারী কিছু লোক এখনো রয়েছে।

তিনি বলেন, মাঝে মাঝে তাদের কর্মকাণ্ডের আলামত দেখা যায়। জনজীবনে অস্থিরতা সৃষ্টি এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে।

কোথাও কোথাও ভোরবেলায় ককটেল ফাটানো ও বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটছে।

সারা দেশের মানুষকে আশ্বস্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জাতীয়তাবাদী দলের সব স্তরের নেতাকর্মীরা জনগণের পাশে রয়েছেন।

গণতন্ত্রের অগ্রযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হতে দেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতিও সৃষ্টি করতে দেওয়া হবে না।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের উল্লেখ করে গয়েশ্বর বলেন, যারা গোপনে নানা ধরনের কর্মকাণ্ড ও নাশকতায় জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

জনগণের নিরাপত্তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

গয়েশ্বর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য—বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব—পুনঃপ্রতিষ্ঠার সূচনা করতে পেরেছি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)