ঢাকা, বাংলাদেশ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন...ডোনাল ট্রাম্প লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে...নাহিদ ইসলাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে শ্যামপুর-কদমতলীতে বিক্ষোভ এলাকাবাসীর প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, তিনজনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকার ছয় দেশে নিহত ৮০ জনের বেশি নারায়ণগঞ্জে ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার বর্নাঢ্য আয়োজনে “পারি সদস্য সম্মেলন'২৬" অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি সরকার উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না...মিয়া গোলাম পরওয়ার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমি পুলিশ নয় একটা ডিপার্টমেন্টের কথা বলছি

শাহ কামাল সবুজ

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৮ পিএম
আমি পুলিশ নয় একটা ডিপার্টমেন্টের কথা বলছি

পুলিশ ডিপার্টমেন্টের প্রতিটি সদস্য আমাদের কারো বাবা, মা, কারো ভাই, বোন, কারো চাচা,

মামা,,,, এরা কেউ ভিন গ্রহ থেকে আসেনি। অনেক লেখা পড়া, রিটেন ভাইভা, হাইট, ওয়েট, শারীরিক পরীক্ষা, নীরিক্ষা তারপর বিশেষ ট্রেনিং যাছাই বাছাই এসবে উত্তীর্ণ হয়েই তবে একজন ব্যক্তিকে পুলিশ হতে হয়।

পুলিশদের ব্যাপারে মুখোরচক যে যাই বলুক বিপদে পড়লে আমাদের পুলিশের কাছেই সাহায্যের জন্য যেতে হয়। বেশি না দেশের পুলিশ যদি দুদিনের জন্য ডিউটি অফ করে দেয় তখন এই জাতি বুঝবে পুলিশ আমাদের কতো প্রয়োজন।

২০২৪ একটা বিশেষ গোষ্ঠীর ইন্ধনে ছাত্র জনতা নামে কিছু অর্বাচীন দেশের এই সুশৃঙ্খল পুলিশ বাহিনীর উপর যা করেছে জাতির ইতিহাসে তা আজীবন কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে।

বর্তমান পুলিশের কিছু কিছু কাজ দেখে মনে প্রশ্ন জাগে তারা কি ভুলে গেছে তাদের উপর সংগঠিত নিকটতম ঘটনা গুলো। - নীচের চিত্রটি কোন সিনেমার দৃশ্য নয়।

দুই আনার এসব পুচকে ছেলেরা এতগুলো অফিসারের সামনে ডিউটি অফিসারের টেবিলে পা উঠিয়ে যেভাবে ঔদ্ধত্য দেখিয়েছে তা কি পুলিশের কখনো ভোলা উচিৎ..? থানা জ্বালিয়ে দেয়া, অস্ত্র লুট করা, কর্তব্যরত পুলিশদের কে হত্যা করা, পুলিশদেরকে পুড়িয়ে মারা, ব্রীজের রেলিংয়ে ঝুলিয়ে মারা ভুলে গেছে কী এসব পুলিশ..??

আমি ভুলতে পারিনি চোখে দেখা এসব দৃশ্য! কখনো ভুলব না। পুলিশ পরিবারেই বেড়ে উঠেছি আমি।

জীবনে খুব বেশি খারাপ পুলিশ চোখে পড়েনি আমার। (যে খারাপ পরিবার থেকে এসেছে তার কথা ভিন্ন)। সবিশেষ বলব, পুলিশের আগের সন্মান এখন হারিয়ে গেছে।

ডিপার্টমেন্টের ঐতিহ্য প্রায় এখন ভূলুণ্ঠিত। ইতিহাসের বিকৃত চরিত্র গুলোকে যে যতো তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে ক্ষমা করেছে সে ততো মরেছে।

সুতরাং কঠিন হোন। এইসব অর্বাচীন ও তাদের দোসরদের যতদিন শাস্তি না দিতে পারবেন।

তাদের কন্ঠ চিরতরে স্তব্ধ করে না দিতে পারবেন, তারা তাদের নাতি, নাতনীদের কাছে গল্প করে যাবে, আমরা পুলিশদের এই করেছি, সেই করেছি।

তখন কিন্তু তাদের গল্পে ব্যক্তি নয় পুরো পুলিশ ডিপার্টমেন্টের অণুষঙ্গ চলে আসবে।

এটা অস্তিত্বের লড়াই সুতরাং আপনি ব্যক্তি নয় দল নয় একটা প্রতিষ্ঠানের হয়ে উঠুন। পুরো প্রতিষ্ঠানের সন্মান রক্ষা করে বাঁচুন। লেখক : শাহ কামাল সবুজ (কবি ও সাংবাদিক)।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)