ঢাকা, বাংলাদেশ শনিবার, ১০ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেরদৌস আহমেদ মিষ্টি কে সংসদ সদস্যে পদ থেকে পদত্যাগের নির্দেশ দিলেন....প্রধানমন্ত্রী

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৩:৩৬ পিএম
ফেরদৌস আহমেদ মিষ্টি কে সংসদ সদস্যে পদ থেকে পদত্যাগের নির্দেশ  দিলেন....প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টি সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলেন।

আজ বৃহস্পতিবার ০১ অক্টোবর  তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

পরে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় সরকারি দলের নীতিনির্ধারণী থেকে।

এর আগে গতকাল বুধবার একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)