Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও দুই নতুন মুখ রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০১:৪৮ পিএম
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল  স্ত্রী

‎নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর পেট ও হাতে ছুরিকাঘাতের পর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী সাবিকুনাহার মীমকে গ্রেফতার করেছে পুলিশ। ‎ ‎

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকার শাহ আলম মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে । ‎

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎এ ঘটনায় আহতের বড় বোন মোছাঃ শাহনাজ (৪০) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত স্ত্রী মোছাঃ সাবিকুনাহার মীম (২৮)। তিনি নিমাইকাশারী এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

তার স্বামী জহিরুল ইসলাম (৩২) সানারপাড় এলাকায় দই-চিড়ার ব্যবসা করেন।

তাদের দুই সন্তান রয়েছে। ‎ ‎অভিযোগে বলা হয়, প্রায় তিন বছর ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।

বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়। ‎ ‎

অভিযোগকারী জানান, বুধবার সন্ধ্যায় বাসার ভেতরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে মীম ধারালো ছুরি দিয়ে জহিরুলের পেটের ডান পাশে ও ডান হাতের তালুতে আঘাত করেন।

পরে তার পরনের লুঙ্গি খুলে গোপনাঙ্গের গোড়ায় আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে।

এ সময় জহিরুল চিৎকার করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ‎ ‎

পরে আহত জহিরুল বাসা থেকে বেরিয়ে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ‎

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রী সাবিকুনাহার মীমকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিম এর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানা একটি মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)