ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● কে হতে যাচ্ছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী? ● সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার ● দেশে পাঁচটি খাতে জাপানি বিনিয়োগের আহ্বান....প্রধানমন্ত্রীর ● প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক ● সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি....স্বরাষ্ট্রমন্ত্রী ● অনুমোদন না থাকায় মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে....প্রশাসন ● সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ,২ লাখ কর্মসংস্থানসহ বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণা ● সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের পরিবারের ওপর হামলা,গ্রেপ্তার ১ ● লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা!
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না....ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ০৩:৪৬ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না....ডা. জাহেদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বরং ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, তিনি দেশে ফিরে এলে বিচারের মুখোমুখি হবেন।

তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে। তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘ সময় ধরে নানা আলোচনা ও জল্পনা চলছে।

তিনি ডিসেম্বরের পর জুনে আসার কথা বলতে পারেন, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলতে পারেন।

এভাবে একই আলোচনা চলতে থাকবে। তবে উনি আসলে আমরা খুশি। তাহলে আর বেঁধে আনা হলো না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা করা যায়।

এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন।

তখনও পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে। শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা কখনো কারো প্রতি ন্যায়বিচার করেনি, আমরা ন্যায়বিচার করব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)