ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ পৌর কৃষক দলের আহ্বায়কসহ তিনজন আটক মক্কায় ড্রোন হামলার চেষ্টাকে ‘কালো অধ্যায়’ বলল সৌদি আরব প্রথমবার রিজার্ভের ডলার নিলামে বিক্রি করলো...কেন্দ্রীয় ব্যাংক অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে....স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে....আইনমন্ত্রী আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই....ইলন মাস্ক সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩ জন সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় রাজস্ব বোর্ড পরিসংখ্যানে

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক অংশীদার এখন...যুক্তরাষ্ট্র

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৩ পিএম
ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক অংশীদার এখন...যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশটি এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।

রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক পরিসংখ্যানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ কোটি ডলার।

অন্যদিকে একই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্য হয়েছে ১ হাজার ৭২ কোটি ডলারের।

অর্থাৎ ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় ১৯৫ কোটি ডলার বেশি হয়েছে। তবে বাণিজ্য অংশীদারদের তালিকায় এখনো শীর্ষ অবস্থানে রয়েছে চীন।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতির নেপথ্যে:

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের উঠে আসার ঘটনাটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দিল্লি ও ঢাকার মধ্যে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক বিধিনিষেধ এবং দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যেই দুই দেশের বাণিজ্যের চিত্রে এই পরিবর্তন এসেছে।

বিশেষ করে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আগের তুলনায় বেশি পণ্য কেনায় দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দ্রুত বেড়েছে।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ:

পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য আমদানি ২৪৯ কোটি ডলার থেকে ৪৩ শতাংশ বেড়ে ৩৫৬ কোটি ডলারে পৌঁছেছে।

অন্যদিকে ভারতের কাছ থেকে বাংলাদেশের আমদানি প্রায় ৭ দশমিক ৫ শতাংশ কমেছে।

একই সময়ে ভারতে বাংলাদেশের রপ্তানিও প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ার বিপরীতে ভারতের সঙ্গে বাণিজ্য কমে যাওয়ার বিষয়টি সামগ্রিক বাণিজ্য অংশীদারদের অবস্থানেও প্রভাব ফেলেছে।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং এ নিয়ে দুই দেশের আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটন থেকে পণ্য কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেয় ঢাকা।

এর ফলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে উল্লেখযোগ্য গতি তৈরি হয়েছে।

তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও ভারতের অবস্থান পিছিয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বৃদ্ধির পাশাপাশি ভারতের কাছ থেকে আমদানির পতনও বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারদের তালিকায় এই পরিবর্তনে ভূমিকা রেখেছে। সূত্র: ফার্স্টপোস্ট।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)