Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
অনলাইন নিউজ পোর্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশ

ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৭:২২ পিএম
ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো।

শনিবার (০৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের আগের অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত নতুন কমিটির অন্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন— সিনিয়র সহসভাপতি আলিমুজ্জামান হারুন, সহসভাপতি লতিফুল বারী হামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজীব এবং কোষাধ্যক্ষ অয়ন আহমেদ।

এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, দেলোয়ার হোসেন, রফিকুল বাসার, মাহবুবা ইসলাম কাকলী এবং সৈয়দ আরিফুজ্জামান।

সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহীন চৌধুরীর সঞ্চালনায় দিনটি বার্ষিক সাধারণ সভার মাধ্যমে শুরু হয়।

সভার শুরুতেই ওনাবের সদস্য ও বিডিনিউজ ২৪-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর ওনাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করতে উপস্থিত সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

সভায় অনলাইন নিউজপোর্টালগুলোর প্রতি বছর নতুন করে নিবন্ধন নবায়নের বিদ্যমান নিয়ম বাতিল এবং এদের সরকারি বিজ্ঞাপনের আওতায় আনার জোর দাবি জানান নিবন্ধিত গণমাধ্যম মালিকরা।

এসব দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তথ্য সচিবের সঙ্গে বৈঠক আয়োজনের প্রস্তাব গৃহীত হয়।

উক্ত সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন এজেন্ডা ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন শাহিন চৌধুরী, সৈয়দ নুরুল হুদা রনো, শাহিনুর ইসলাম চৌধুরী, মহসিন হোসেন, অয়ন আহমেদ, মোস্তাকিম সরকার, দেলোয়ার হোসেন এবং সৈয়দ আরিফুজ্জামান।

সবশেষে অনলাইন গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা বজায় রাখা ও সংগঠনের করণীয় বিষয়াবলি তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করেন নতুন নির্বাচিত সভাপতি মোস্তফা কামাল মজুমদার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)