ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের রিপোর্ট সংসদে দেয়া হবে....স্বরাষ্ট্রমন্ত্রী পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার মিরপুর সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণে সাংবাদিক দের প্রতিবাদ সভা আলল্টিমেটাম শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ,বিক্ষুব্ধ জনতার মব, ভাঙচুর লুটতরাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ডাকসু ভিপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝে ৩৩ হাজার ভোল্টের খুঁটি,বছরেও পর বছর মেলেনি এর সমাধান গুলশানের ডিসি-ওসির পর এবার বদলি এডিসি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মার্কিন পররাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তিতে

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০০ পিএম
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যকার সংঘাত আরও বিস্তৃত হয়ে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কার মধ্যে অঞ্চলটির বিভিন্ন দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ বিষয়ে সতর্কবার্তা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

সতর্কতার আওতায় রয়েছে ইসরায়েল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণসূচিতে আকস্মিক পরিবর্তনের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা ও এলাকায় হামলা চালিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় আরও বলা হয়, চলমান সামরিক সংঘাত যেকোনো সময় দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে।

একই সঙ্গে ইরান ও তাদের সমমনা গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান, সংস্থা, স্থাপনা কিংবা নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর বিরুদ্ধে হুথিদের হামলা প্রতিহত করতে সৌদি আরব মিত্রদেশগুলোর সহযোগিতা চেয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর পরিপ্রেক্ষিতে ইয়েমেনে হুথিদের অবস্থান কিংবা ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাতে পারে—এমন আলোচনা ও গুঞ্জনের মধ্যেই ওয়াশিংটনের এই সতর্কবার্তা এলো।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে তার ছুটি সংক্ষিপ্ত করেছেন।

নির্ধারিত সময়ের এক দিন আগেই তিনি হোয়াইট হাউসে ফিরে গেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)