ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের রিপোর্ট সংসদে দেয়া হবে....স্বরাষ্ট্রমন্ত্রী পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার মিরপুর সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণে সাংবাদিক দের প্রতিবাদ সভা আলল্টিমেটাম শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ,বিক্ষুব্ধ জনতার মব, ভাঙচুর লুটতরাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ডাকসু ভিপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝে ৩৩ হাজার ভোল্টের খুঁটি,বছরেও পর বছর মেলেনি এর সমাধান গুলশানের ডিসি-ওসির পর এবার বদলি এডিসি দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪৪ পিএম
গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নুরুল হক নুর লিখেছেন, ‘ফ্যাসিস্ট আমলে গুলশানে ব্যক্তিগত কাজে লাজ ফার্মা/রেস্টুরেন্টে গেলেও বিভিন্ন সংস্থা রিপোর্ট করত।

কোনো কোনো সংস্থা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থেকেও ছবি নিত।’ তিনি আরও লেখেন, ‘আর গতকাল গুলশানের মতো গুরুত্বপূর্ণ ভিআইপি/কূটনৈতিক এলাকায় নিষিদ্ধ সংগঠনের ২০০-২৫০ লোক জড়ো হলো, মিছিল করল!’ নুর প্রশ্ন তোলেন, ‘প্রশাসন, গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি???

বিষয়গুলো ভেবে কার্যকর পদক্ষেপ না নিলে—না অশনি সংকেত!’ এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে বলে জানায় পুলিশ।

পরে গ্রেপ্তার দুজনের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। ওই ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)