এস এম মিজান
চাঁদাবাজ ও অবৈধভাবে ফুটপাত দখলকারীদের উদ্দেশ্যে স্পষ্ট সতর্কবার্তা দিলেন ঢাকা-৫ বি এনপির সিনিয়র নেতা নবী উল্যাহ নবী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নবী উল্যাহ নবী তার ফেসবুক পেজে উল্লেখ করে বলেন ঢাকা-৫ আসনে কোনো ধরনের অবৈধ কার্যক্রম আর চলতে দেওয়া হবে না।
কারা আপনাদের পৃষ্ঠপোষকতা করছেন, কারা আপনাদের কাছ থেকে অর্থ গ্রহণ করছে—এসব বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।
খুব শিগগিরই প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করা হবে।
ঢাকা-৫ আসনে অবৈধ ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্থান থাকবে না।
তিনি বলেন আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন, আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন করেছি।
খুব শিগগিরই কর্তৃপক্ষের সহযোগিতায় কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে ঢাকা-৫ আসনকে চাঁদাবাজ, অবৈধ দখল ও মাদকমুক্ত একটি সুন্দর, নিরাপদ এবং বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আধুনিকভাবে গড়ে তুলতে কাজ করব।
এখানে আর কোনো ধরনের ‘নাম বিক্রির সংস্কৃতি’ চলবে না। যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের পরিচয় হবে শুধুই অপরাধী হিসেবে—কোনো পরিচয় বা প্রভাব তাদের অপরাধকে আড়াল করতে পারবে না।
আমরা এই সংস্কৃতি পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে ঢাকা-৫ আসনে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্থান হবে না।
জনগণের নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের স্বার্থে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করে যাব।নবী বলেন ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় ঢাকা-৫ হবে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও বসবাসযোগ্য এলাকা।