Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
এয়োদশ জাতীয় সংসদে

বর্তমান রাষ্ট্রপতি কোনো ভুল করেননি...কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইল

প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ,২০২৬, ০৩:০২ পিএম
বর্তমান রাষ্ট্রপতি কোনো ভুল করেননি...কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীরউত্তম কাদের সিদ্দিকী সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধীদলের হট্টগোল নিয়ে বলেছেন, “গণতন্ত্র থাকলে হট্টগোলও থাকবে।

সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সাধারণত রাষ্ট্রপতির ভাষণ সরকার লিখে দেয় এবং রাষ্ট্রপতি তা-ই পাঠ করেন।

বর্তমান রাষ্ট্রপতিও তাই করেছেন এবং এতে কোনো ভুল করেননি।”

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ক্ষমতার ভিত্তিতে নেতাদের মর্যাদা নির্ধারণ বা ঘন ঘন মত পরিবর্তন করা তার স্বভাবের মধ্যে নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আমি আন্তরিকভাবে স্বীকার করি।

একইভাবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানও অবিস্মরণীয়। কোনটা বাদ দেওয়া হলো বা রাখা হলো সেটি বড় বিষয় নয়; দেশের মানুষের কাছে কোনটি গ্রহণযোগ্য সেটিই গুরুত্বপূর্ণ।”

৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবসের প্রসঙ্গে তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট নির্মমভাবে নিহত হয়েছেন।

দিবসটি পালন করা হোক বা না হোক যদি তা বাঙালির অন্তরে থাকে, সেটিই হবে প্রকৃত সার্থকতা।

তবে ৭ মার্চের ভাষণ স্থগিত করা বুদ্ধিমানের কাজ নয়। এতে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য ভুল‌ণ্ঠিত হবে।”

তিনি আরও যোগ করেন, “দেশের মানুষ চায় গণতান্ত্রিক পদ্ধতি বজায় থাকুক, মানুষের সম্মান ও মতামতের মূল্যায়ন হোক। এর বাইরে জনগণের আর কিছু চাওয়ার নেই।”

এসময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছবুর খান, সাবেক সভাপতি আব্দুল হালিম সরকার লাল, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস শিকদার, যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর, পৌর সভাপতি আবু জাহিদ রিপন ও সাংগঠনিক সম্পাদক মানবিক তুহিন সিদ্দিকী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)