Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্রাম্পের দাবি,মজুত করা বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি....ইউরোপ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ১০:০৫ পিএম
ট্রাম্পের দাবি,মজুত করা বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি....ইউরোপ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মধ্যে ইউরোপ নিজেদের মজুত করা বিপুল পরিমাণ ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, ইউরোপের দেশগুলো তাদের সংরক্ষিত বিপুল পরিমাণ ডিজেল জরুরি ভিত্তিতে বাজারে সরবরাহ করতে সম্মত হয়েছে।

শিগগিরই এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপ তাদের বড় পরিমাণে মজুত রাখা ডিজেল বাজারে ছাড়তে রাজি হয়েছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, এ প্রক্রিয়া এখনই শুরু হওয়ার কথা রয়েছে। এই উদ্যোগে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও দামের চাপের মধ্যে ইউরোপের মজুত ডিজেল বাজারে এলে পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। তথ্য সূত্র: আল-জাজিরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)