Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নিখোঁজের একদিন পর ময়লার স্তূপে মরাদেহ, যৌথ অভিযানে কুত্তা সেলিম ও রমজান আলী গ্রেপ্তার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন,সভাপতি শিবা শানু,সম্পাদক জয় চৌধুরী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ টি অঞ্চলে একযোগে ক্লিলিং ডে অনুষ্ঠিত হয়, জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়...প্রধানমন্ত্রী শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ মুগ্ধ হয়ে ছোট দলটার পক্ষে চলে গেলাম...আনিস আলমগীর শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নানারায়ণগঞ্জ উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে...মাশুকুল ইসলাম রাজিব

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৫:৫৯ এ এম
নানারায়ণগঞ্জ উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে...মাশুকুল ইসলাম রাজিব

একটাই লক্ষ্য হতে হবে দক্ষ" এ-ই প্রতিপাদ্যকে ধারন করে নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬।

শনিবার (২৭ জুন) বিকাল ৩টায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ সালের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর ইংলিশ শিক্ষক জোহরা বীনতে আবেদীন ও ও-ই কলেজের ইন্সট্রাক্টর পদার্থ বিভাগের শিক্ষক মিনহাজুল ইসলাম ভূঁইয়া'র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিষ্ঠানের চীফ ইন্সট্রাক্টর মোঃ বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ও-ই প্রতিষ্ঠানটির চীফ ইন্সট্রাক্টর জেবুন নাহার। প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজীব বলেন- সামনে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য, যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তার আওতায় নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সার্বিক উন্নয়ন করা হবে।

আমি চাই, নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের সেরা কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক।

তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে আরও বলেন- শিক্ষার্থীদের নৈতিক চরিত্র, নীতি বোধ, আদর্শ বোধ এবং নিয়ম-শৃঙ্খলার প্রতি তারা কতটা সচেতন ও অনুগত, তা পর্যবেক্ষণ ও সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের পাশাপাশী শিক্ষকদের উপরও বর্তায়।

অনুষ্ঠানের সভাপতি ও-ই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক বলেন- শুধু লেখা-পড়াই নয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসিক উৎকর্ষ এবং নৈতিক চরিত্র গড়ে তোলার লক্ষ্যে, আমরা প্রতিবছর এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি।

তিনি আরও বলেন- শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে, দেশের কর্মসংস্থানের চাহিদা পূরণ করা সম্ভব নয়।

তা-ই প্রত্যেক মানুষকে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উপার্জনের সক্ষমতা গড়ে তুলতে হবে।

আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

পরিশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)