ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

২য় থেকে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, ১ম শ্রেণিতে লটারি যুক্তরাজ্য ভাঙতে তিন দেশের চুক্তি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা নেইমারকে ছাড়াই তরুণদের নিয়ে ব্রাজিল গড়তে চান....আনচেলত্তি ডাকসু থেকে পাকিস্তানী নেতা জিন্নাহর ছবি অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম....ছাএদল ২২ হাজার রুপি তে বাংলাদেশের ভূয়া এমবিবিএস সার্টিফিকেট তৈরি হচ্ছে কলকাতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক অংশীদার এখন...যুক্তরাষ্ট্র দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে...আসিফ মাহমুদ নভেম্বরের মাঝামাঝিতে শুরু স্থানীয় সরকার নির্বাচন...নির্বাচন কমিশন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত....স্পিকার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

২য় থেকে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, ১ম শ্রেণিতে লটারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ১১:২৯ পিএম
২য় থেকে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, ১ম শ্রেণিতে লটারি

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণি বাদে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

আগামী ১৭ ডিসেম্বরের পর যেকোনো দিন এ ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, নভেম্বরের মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য আসনের তথ্য সংগ্রহ করা হবে।

এরপর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য ইতোমধ্যে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে মাউশি।

প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আর দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে নেওয়া হবে ৫০ নম্বরের পরীক্ষা। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।

অন্যদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

এসব শ্রেণির পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

মাউশির কর্মকর্তারা জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

প্রাথমিকভাবে ১৭ ডিসেম্বরের পর পরীক্ষা আয়োজনের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, মাউশি থেকে একটি প্রস্তাবনা শিগগির শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

মন্ত্রণালয় প্রস্তাবে অনুমোদন দিলে ভর্তি নীতিমালা জারি করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)