Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্রীন সিটি, ক্লিন সিটি স্লোগানে ডেমরায় উঠান বৈঠক অনুষ্ঠিত

মাহবুবুর রহমান ভূইয়া, ডেমরা ঢাকা

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৯ পিএম
গ্রীন সিটি, ক্লিন সিটি স্লোগানে ডেমরায় উঠান বৈঠক অনুষ্ঠিত

"গ্রীন সিটি,ক্লিন সিটি" স্লোগান নিয়ে রাজধানীর ডেমরায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ডিএসসির ৬৯ নম্বর ওয়ার্ডের রাজাখালি এলাকায় 'রাজাখালি ইসলামিক পাঠাগার'র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ওই এলাকার সার্বিক পরিচ্ছন্নতা, নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ ও রাস্তাঘাট পরিষ্কার রাখতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।

একই সঙ্গে এলাকাটিতে পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ রাখতে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার ওপরও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।

এ কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতিনিধিসহ সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।

ওই উঠান বৈঠকে এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিতভাবে রাস্তাঘাটের পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন বিষয়ক বিশেষ আলোচনা করা হয়।

এ সময় এলাকাবাসী ডিএসসিসির সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নানা পরামর্শ তুলে ধরেন।

তারা জানান, যত্রতত্র ময়লা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকায় মশার উৎপাতও বেড়েছে নিয়ন্ত্রণহীন ভাবে।

অথচ এলাকাটি ডিএসসিসির আওতাভুক্ত হলেও প্রত্যাশিত নাগরিক সুবিধা পাওয়া যাচ্ছে না। তাই ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান উঠান বৈঠকে।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক মো. এটিএম আবু তাহের।

কর্মসূচির আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজাখালী ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ওই ইসলামী পাঠাগারের সভাপতি হাফেজ সুলতান আহমেদ, রাজাখালী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সুলাইমান বেপারী, মোতাওয়াল্লী মকবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মোবারক হোসেন, মাহাতাব উদ্দিন, আখতারুজ্জামানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)