ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নারায়ণগঞ্জ বিআরটিএ ঘুষ ছাড়া চলে না কোন ফাইল নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের রিপোর্ট সংসদে দেয়া হবে....স্বরাষ্ট্রমন্ত্রী পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার মিরপুর সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণে সাংবাদিক দের প্রতিবাদ সভা আলল্টিমেটাম শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ,বিক্ষুব্ধ জনতার মব, ভাঙচুর লুটতরাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিএনপির চেয়ারম্যান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন আজ...তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক বরিশাল

প্রকাশ : বুধবার, ৪ ফেব্রুয়ারি,২০২৬, ১১:২০ এ এম
২০ বছর পর বরিশাল যাচ্ছেন আজ...তারেক রহমান

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে প্রায় ২০ বছর পর বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার ০৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দলীয় সূত্র জানায়, বুধবার সকাল ১১টায় হেলিকপ্টারে ঢাকা ছাড়বেন তারেক রহমান এবং দুপুর ১২টায় সরাসরি জনসভাস্থলে পৌঁছাবেন। এই সমাবেশে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে বরিশাল বিভাগজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় ভোর থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

আর মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চল চষে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জেলায় জেলায় জনসভা ও পথসভায় তিনি ৩১ দফার আলোকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের পাশাপাশি নারী ও তরুণদের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সাধারণ মানুষের প্রত্যাশা, এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে দেশের চিত্র বদলে যেতে পারে। ইতোমধ্যেই বড় শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকাতেও একাধিক জনসভা ও পথসভায় অংশ নিয়েছেন তারেক রহমান।

তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করতে পারলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একই সঙ্গে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

রাজধানী ঢাকার অন্যতম বড় সংকট হিসেবে বস্তিবাসীদের জীবনযাত্রার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া মানুষের আবাসনের জন্য ফ্ল্যাট দেওয়া হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ারার নিয়োগের ঘোষণাও দিয়েছেন তিনি।

ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড চালুর আশ্বাস দিয়ে তিনি জানান, বিভিন্ন জেলার অঞ্চলভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ করা হবে।

তবে জনসাধারণের প্রত্যাশা, নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি যেন বাস্তবে রূপ পায় এবং নেতারা যেন তা ভুলে না যান। দলীয় সূত্রে আরও জানা গেছে, আগামী শুক্রবার বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

ধারণা করা হচ্ছে, নারী ও তরুণদের দাবি ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এই ইশতেহারে। তরুণদের কর্মসংস্থান, বেকার ভাতা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা ও বাকস্বাধীনতার বিষয়গুলো সেখানে প্রাধান্য পাবে।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে অংশ নিতে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)