Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচন হালচাল সুনামগঞ্জ-২

দেশজুড়ে হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কার্যকরী উদ্যোগ নেয়া দরকার...শিশির মনির

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি,২০২৬, ১০:৫৫ পিএম
দেশজুড়ে হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কার্যকরী উদ্যোগ নেয়া দরকার...শিশির মনির

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির শুক্রবার বলেছেন, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার ঘটনা বন্ধ করা এখন সময়ের দাবি।

তিনি মনে করেন, এই বিষয়টি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সমন্বিত আলোচনা এবং নির্বাচন কমিশনের সক্রিয় পদক্ষেপ জরুরি।

নিজ নির্বাচনি এলাকায় প্রচার গাড়িতে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় শিশির মনির বলেন, "সারাদেশে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে তা অনাঙ্ক্ষিত।

যা কোনোভাবে সাপোর্ট করি না। এই ধরনের কর্মকান্ড থেকে বিরত রাখার জন্য সর্বক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থান।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের পরে রাজনীতিতে যদি নতুনত্ব না থাকে তাহলে সেই পুরোনো কালচার আবার ফিরে আসবে। গতকালকে আমার নির্বাচনি এলাকায় যা ঘটেছে কিংবা সারাদেশ জুড়ে যা ঘটছে এ সব ঘটনার ইতি টানা দরকার।"

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কাদিরপুর এলাকায় জামায়াতে ইসলামী প্রার্থী শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)