নিজস্ব প্রতিবেদক নোয়াখালী
নোয়াখালী জেলা শহর মাইজদীতে স্বামী, শাশুড়ি ও দেবরকে আটক রেখে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা করে ৭-৮ জন বখাটে।দর্শন থেকে বাঁচতে দুতলা থেকে লাফ দিয়েছেন। এতে তার পা ভেঙে গেছে।
এ ঘটনায় গতকাল ০১সেপ্টেম্বর বিকালে দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এর আগে গত শুক্রবার সকাল ৭টার দিকে শহরের পৌর বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ওলি উল্যার ছেলে হানিফ ও বাহাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে কামরুল। ভুক্তভোগী ও তার পরিবার জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য নিয়ে গত শুক্রবার সকালে পৌর বাজারে সামান্য কথা কাটাকাটি হয়। এর মধ্যে হঠাৎ ৮-১০ জন বখাটে তাদের দু’জনের মধ্যে কী সমস্যা তা জানতে চায়। তারা জানায়, তাদের পারিবারিক বিষয়, কোনো সমস্যা নয়। কিন্তু তরুণেরা এসব শুনতে না চেয়ে স্বামী-স্ত্রী দু’জনকে আলাদা করে দুই রুমে নিয়ে যায় এবং স্বামীকে মারধর করে।
খবর পেয়ে তাদের কয়েকজন আত্মীয়স্বজনও আসেন। কিন্তু ওই তরুণেরা কারও কোনো কথা না শুনে সবাইকে আটক করে রাখে এবং অসদাচরণ করে।