ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোল আইসিপিতে পিস্তল সহ দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক বেনাপোল যশোর

প্রকাশ : রবিবার, ৭ সেপ্টেম্বর,২০২৫, ০৮:২৪ পিএম
বেনাপোল আইসিপিতে পিস্তল সহ দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি

বেনাপোল আইসিপিতে আমদানিকৃত ভারতীয় মরিচ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি।

আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল আইসিপির আমদানি-রপ্তানি গেইটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক (নম্বর- CG04PU5288) তল্লাশি করে ০১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন-গুরজীত সালুজা (৩১), পিতা- জাস পাল সালুজা এবং রাম দাস নাওয়াদি (২৪), পিতা- মালকিয়া নাওয়াদি; উভয়ের ঠিকানা- চন্দ্র শিকড় ওয়ার্ড, সদর, বিতুল, মধ্যপ্রদেশ, ভারত। জব্দকৃত পিস্তল ও গুলির আনুমানিক মূল্য ১,০৩,৭২০/- (এক লক্ষ তিন হাজার সাতশত বিশ) টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃত ভারতীয় নাগরিকদেরকে জব্দকৃত অস্ত্র-গোলাবারুদসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল সীমান্তে সফল অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)