Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমী

আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’সতর্ক থাকার আহ্বান...স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৩:২৭ পিএম
আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’সতর্ক থাকার আহ্বান...স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর সম্ভাব্য তৎপরতার তথ্য পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশবাসীকেও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (০২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে তৈরি হওয়া বোমা আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধার করা ব্যাগগুলো পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোতে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি।

তিনি জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সন্দেহজনক কোনো বস্তু বা পরিত্যক্ত ব্যাগের খবর পেলেই আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা পরীক্ষা করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে পৃথক তদন্ত চলছে।

এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে নাশকতার কোনো পরিকল্পনা বা উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ থেকে ছয় মাসের পরিসংখ্যান বিশ্লেষণে অপরাধ ও নাশকতার ঘটনা তুলনামূলকভাবে কমেছে। তার মতে, সার্বিক পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক নয়।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

পাশাপাশি সম্ভাব্য যেকোনো নাশকতামূলক পরিকল্পনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে কাজ করছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)