ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত...রুমিন ফারহানা রাজধানী কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সরকার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা...পুলিশ সুপার নারায়ণগঞ্জ বিআরটিএ ঘুষ ছাড়া চলে না কোন ফাইল নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ

জামাল উদ্দীন, কক্সবাজার

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ১০:৫১ এ এম
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-এর তৃতীয় দিনের অনুষ্ঠান ২২ জুন, বিকাল ৩টায় কক্সবাজার সদরস্থ প্রি প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চারা ও লিফলেট বিতরণ করা হয় এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রি প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো’র কক্সবাজার জেলা প্রতিনিধি এস কে রানা, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি কামরুস সরোয়ার, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পী, ন্যাশনাল প্রেস সোসাইটি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. ওবায়দুল হক ছোটন, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান।

সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন, মোহাম্মদ রিফাত প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষিকা কামরুন নাহার বলেন, আজকের পৃথিবী আগামী দিনের ভবিষ্যৎ।

আগামী প্রজন্মকে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে আগামী প্রজন্মের হাতে সবুজের পদচিহ্ন চারা তুলে দিতে হবে।

আগামী প্রজন্মের যত বেশি সবুজের প্রতি ভালোবাসা ও আবেগ সৃষ্টি হবে, তত বেশি সবুজ ও প্রকৃতির সম্ভাবনা জাগবে।

তিনি আরো বলেন, আমরা যদি প্রত্যেকটি শিশুকে বৃক্ষরোপণে আগ্রহী করে তুলতে পারি, তাদের হাত ধরেই আগামী সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তাই তিনি সকল শিশুদের হাত দিয়ে বৃক্ষরোপণ করার পাশাপাশি তাদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের পরিচয় তুলে ধরতে হবে, যাতে তাদের মধ্যে বৃক্ষের প্রতি ভালোবাসা জাগে

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)