ঢাকা, বাংলাদেশ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত...রুমিন ফারহানা রাজধানী কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল সরকার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা...পুলিশ সুপার নারায়ণগঞ্জ বিআরটিএ ঘুষ ছাড়া চলে না কোন ফাইল নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কক্সবাজার সফরে গিয়ে

কক্সবাজারেই ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন...প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ১০:৪৪ পিএম
কক্সবাজারেই ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন...প্রধানমন্ত্রী

কক্সবাজারের নয়নকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের বুকে এক ব্যতিক্রমী ও চমকপ্রদ রাজনৈতিক সফরের নজির গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এসে পুরো সফরজুড়ে চালকের আসনে বসেন তিনি নিজেই।

এক টানা প্রায় ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে সমুদ্র সৈকতের এই জনপদের বিভিন্ন অনুষ্ঠান ও স্পটে উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সরকারপ্রধান।

গতকাল শনিবার (১৩ জুন) কক্সবাজারের এই বিশেষ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিকভাবে স্টিয়ারিং হাতে পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচিতে অংশ নেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর অনন্য এই যাতায়াতের বিবরণ দিয়ে তিনি বলেন: ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সকালে কক্সবাজার বিমানবন্দরে নেমে সেখান থেকেই সফর শুরু করেন।

প্রাকৃতিক দুযোর্গের মধ্যে নিজেই গাড়ি চালিয়ে যান পিএমখালী ইউনিয়নের পাতলী খাল খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানস্থলে।’

অতিরিক্ত প্রেস সচিব আরও যোগ করেন: ‘কর্মসূচি শেষে আবারও স্টিয়ারিং হাতে নিয়ে রওনা হন ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে।

এমনি ভাবে কক্সবাজারের দিনব্যাপি সব কর্মসূচিতেই নিজেই গাড়ি চালিয়ে অংশ নেন প্রধানমন্ত্রী।’

কক্সবাজারের বিভিন্ন সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি অতিক্রম করার সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।

অতিরিক্ত প্রেস সচিবের ভাষায়: ‘এ সময় সড়কের দুই পাশে হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মী তাকে একনজর দেখতে ভিড় জমান।

অনেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান, আর প্রধানমন্ত্রীও হাসিমুখে তাদের অভিবাদনের জবাব দেন।’

ব্যতিক্রমী এই যাত্রায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়ির সামনের আসনে বসা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আর পেছনের আসনে আসন গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ।

রাষ্ট্রের শীর্ষনেতার এমন সাধারণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং প্রথা ভেঙে নিজে ড্রাইভ করে কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়টি সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও তুমুল আগ্রহের জন্ম দিয়েছে।

ফলে কক্সবাজারের মনোরম পরিবেশে এই সরকারি সফরটি কেবল অফিশিয়াল কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা রূপ নিয়েছে জনসম্পৃক্ততার এক অনন্য ও অবিস্মরণীয় দৃষ্টান্তে। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত প্রবাস জীবন কাটানোর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর স্বাধীন দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।

পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর বিভিন্ন সময়ে তাঁকে শখের বশে গাড়ি চালাতে দেখা গেলেও, এত দীর্ঘ পথ জুড়ে নিজে ড্রাইভ করার ঘটনা তারেক রহমানের জীবনে এটাই প্রথম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)