ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন ● প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা ● জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা...হাইকোর্ট ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ● সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ● ঢাকেশ্বরী মন্দিরে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন...শাওন ● বৃহস্পতিবার থেকে সাজেকে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধ ● ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ● আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুট করেছে....মেজর হাফিজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, বোস কেবিনে চা চক্রের আড্ডা

নূরুল আজিজ চৌধুরী ও মহসিন শামিম নারায়ণগঞ্জ থেকে ফিরে

প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১০:৪৭ পিএম
নারায়ণগঞ্জ পূজামণ্ডপে মার্কিন রাষ্ট্রদূত, বোস কেবিনে চা চক্রের আড্ডা

নারায়ণগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি পূজামণ্ডপের সাজসজ্জা ও উৎসবের পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

এর আগে নগরীর ঐতিহ্যবাহী বোস কেবিনে গিয়ে চা পান করেন তিনি।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত বলেন, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে জানার পর থেকেই একটি পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা ছিল তার।

বিশেষ করে এমন একটি মণ্ডপে যেতে চেয়েছিলেন, যেখানে আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি।

মণ্ডপের দৃষ্টিনন্দন সাজসজ্জা ও আন্তরিক আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে পূজামণ্ডপে বাংলা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়।

এ ছাড়া মণ্ডপের ঐতিহ্য ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা ও কোষাধ্যক্ষ সানি সাহাসহ কমিটির নেতারা।

রাষ্ট্রদূতের সফরসঙ্গী ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস ও ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।

নারায়ণগঞ্জ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনও পরিদর্শন করেন।

ফাউন্ডেশনের কারুপল্লিতে জামদানি পল্লী ঘুরে দেখে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প সম্পর্কে ধারণা নেন তিনি।

তার সফর উপলক্ষে আমলাপাড়া পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)