ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে...আন্তঃশিক্ষা বোর্ড ফিফা সভাপতির নিজ দেশ সুইজারল্যান্ডেই তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ আগামী ০১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ইরান উত্তেজনায় বিশ্বজুড়ে চাপ ১০ হাজার সেনা পাঠাতে ভাবছেন ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠক আজ ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নতুন বাস্তবতা অর্থপাচার ও প্রতারণার অভিযোগে গাইবান্ধার মন্দির সভাপতি হরিদাস গ্রেফতার মেসিকে ‘ঘুম পাড়াবে’ ইংল্যান্ড, ব্রিটিশ তারকা জো কোলের হুংকার মডেল মসজিদেও হরিলুট:১৩ কোটির খরচ ২১ কোটি উল্লেখ,তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুরক্ষায়...ছাত্রশিবি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত

নিজস্ব প্রতিবেদক খুলনা

প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর,২০২৫, ০৩:৩৭ পিএম
খুলনায় উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সাথে সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত

খুলনার মুজগুন্নি এলাকায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২১ আগস্ট) সকালে প্লট মালিকদের জমি বুঝিয়ে দিতে প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সাক্ষীরা জানান, অভিযানের শুরু থেকেই স্থানীয়রা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন।

সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ক্ষুব্ধ বাসিন্দারা ইটপাটকেল ছোড়েন, এতে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় অভিযানে ব্যবহৃত একটি বুলডোজার ভাঙচুর করা হয়। স্থানীয়দের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ চালানো হচ্ছে। তারা হুঁশিয়ারি দেন, বিকল্প ব্যবস্থা না হলে উচ্ছেদ করতে দেওয়া হবে না। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত অভিযান স্থগিত রাখা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, “গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।

আমরা শুধু তাদের সহযোগিতা করেছি। অভিযানের সময় আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। বিশেষ করে বুলডোজার চালক গুরুতর আহত হয়েছেন।”

জানা গেছে, খুলনার মুজগুন্নির প্রায় ২ একর জায়গাজুড়ে বর্তমানে ২০০ পরিবার বসবাস করছে। অথচ ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ পাশের এই জমি লটারির মাধ্যমে ৪২ জন প্লট মালিকের কাছে বিক্রি করে। কিন্তু ৩৫ বছর পার হলেও তারা এখনও জমি বুঝে পাননি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)