ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ ● অ্যানথ্রপিকের এআই ব্যবহার পুরোপুরি বন্ধ করল পেন্টাগন ● সদরঘাটে লঞ্চে জবি ছাত্রদলের চাঁদা দাবি ও সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্থা ● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রামে বন্যার্ত মানুষের দুয়ারে আমির খসরু,পতেঙ্গায় ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

শহিদুল ইসলাম চট্টগ্রাম

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ১১:০০ এ এম
চট্টগ্রামে বন্যার্ত মানুষের দুয়ারে আমির খসরু,পতেঙ্গায় ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

চট্টগ্রাম নগরীর বন্যাকবলিত পতেঙ্গা এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

শুক্রবার ১৭ জুলাই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি পতেঙ্গার মাইজপাড়া, হাদীপাড়া, খেজুরতলা, ৩৯ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া (আউটার রিং রোড সংলগ্ন) এলাকায় পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি আউটার রিং রোড সংলগ্ন স্লুইস গেট পরিদর্শন করে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এছাড়া ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে বন্যাকবলিত মানুষের পাশে থেকে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে মন্ত্রীর রাজনৈতিক সচিব মো. সেলিম জানান, চট্টগ্রাম নগরীতে কর্মসূচি শেষ করে একই দিনে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ-দোহাজারী, বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, টেকসই বন্যা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দীর্ঘমেয়াদি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)