Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ০৩:১৩ পিএম
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) গভীর রাতে চশমাহিল এলাকায় এ ঘটনা ঘটে। নওফেলের ভাইয়ের অভিযোগ, তাদের বাসা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে বাড়িটির সামনে সাতজন তরুণ-যুবককে দেখা গেছে। তারা সেখানে আগুন ধরানোর চেষ্টা করে।

একপর্যায়ে বাসার সামনে থাকা একটি পাইপলাইনে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যায়।

এর আগে গত ০৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন নওফেল।

স্থানীয়দের ধারণা, ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে।

এদিকে একই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর সাকিবের ওই বাড়িতে একাধিকবার হামলা হয়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ও বাড়িটিতে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)