Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২৪ জুলাইয়ের সফল মেজবানকে ঘিরে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রামের মিলনমেলা

শহিদুল ইসলাম চট্টগ্রাম

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৬:১৮ পিএম
২৪ জুলাইয়ের সফল মেজবানকে ঘিরে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রামের মিলনমেলা

বন্ধুত্বের টান, পুরোনো দিনের স্মৃতি আর পারস্পরিক সৌহার্দ্যকে আরও দৃঢ় করার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রাম গ্রুপের বন্ধুদের মিলনমেলা।

২৪ জুলাই অনুষ্ঠিত সফল মেজবান অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজক কমিটির সদস্যদের নিয়ে এ মিলনমেলা এবং নতুন অ্যাডমিন ও মডারেটরদের পরিচিতি পর্বের আয়োজন করা হয়।

শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম নগরের ষোলশহরের জিন্নুরাইন কনভেনশন সেন্টারে সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রাম গ্রুপের বিভিন্ন পর্যায়ের অ্যাডমিন, মডারেটর ও ’৯৪-এর বন্ধুরা অংশ নেন।

বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন ও প্রাণবন্ত মিলনমেলায়।

এর আগে গত ২৪ জুলাই ২০২৬ এ্যালামনাই ’৯৪ চট্টগ্রাম গ্রুপের উদ্যোগে কে বি কনভেনশন হল, কালা মিয়া বাজার, বাকলিয়া, চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মেজবান ও মিলনমেলা।

ওই আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্যদের নিয়ে আজকের এ মিলনমেলার আয়োজন করা হয়।

আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এ্যালামনাই ’৯৪ চট্টগ্রাম গ্রুপের নতুন অ্যাডমিন ও মডারেটরদের পরিচিতি পর্ব।

নতুন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে অন্যান্য অ্যাডমিন, মডারেটর ও বন্ধুদের পারস্পরিক পরিচয় এবং মতবিনিময়ের মধ্য দিয়ে গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ্যালামনাই ’৯৪ চট্টগ্রামের মূল শক্তি হচ্ছে বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতি। কর্মজীবন ও ব্যক্তিগত ব্যস্ততায় ’৯৪-এর বন্ধুরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও এ ধরনের আয়োজন সবাইকে আবার একই বন্ধনের জায়গায় নিয়ে আসে।

দীর্ঘদিন পর বন্ধুদের একসঙ্গে পাওয়া, পুরোনো স্মৃতি স্মরণ করা এবং নতুন করে সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে এ ধরনের মিলনমেলার গুরুত্ব অনেক।

বক্তারা আরও বলেন, একটি গ্রুপের কার্যক্রম সফল করতে অ্যাডমিন ও মডারেটরদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও এ্যালামনাই ’৯৪ চট্টগ্রাম কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কয়েকজনের নিজস্ব প্ল্যাটফর্ম নয়।

এটি ’৯৪ সালের সকল বন্ধুদের মিলনমেলার একটি প্ল্যাটফর্ম। অ্যাডমিন ও মডারেটররা কেবল গ্রুপ পরিচালনা ও বন্ধুদের মধ্যে যোগাযোগের সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

নতুন অ্যাডমিন-মডারেটরদের উদ্দেশে বক্তারা বলেন, দায়িত্বের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে সমুন্নত রাখতে হবে। সবার মতামতকে সম্মান করে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গ্রুপের কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং ’৯৪-এর সকল বন্ধুকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়াই হওয়া উচিত এ প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনও ছিল।

বন্ধুদের অংশগ্রহণে গান, আনন্দ-উচ্ছ্বাস, স্মৃতিচারণ ও পারস্পরিক কুশল বিনিময়ে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই পুরোনো দিনের স্মৃতি তুলে ধরে আবেগঘন হয়ে পড়েন।

বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে হৃদ্যতাপূর্ণ ও প্রাণবন্ত। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এ্যালামনাই ’৯৪ চট্টগ্রাম গ্রুপ কারও একার নয়—এটি ’৯৪-এর সকল বন্ধুর। অ্যাডমিনরা গ্রুপ পরিচালনার দায়িত্বে থাকলেও এর মূল প্রাণ হচ্ছে ’৯৪-এর প্রতিটি বন্ধু।

ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে বন্ধুত্ব, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

২৪ জুলাইয়ের মেজবান আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় ১৫ আগস্টের এ মিলনমেলা তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং ’৯৪-এর বন্ধুদের মধ্যে সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার একটি আন্তরিক প্রয়াস হিসেবে বিবেচিত হয়েছে।

আনন্দ, স্মৃতি ও বন্ধুত্বের আবহে শেষ হয় এ্যালামনাই ’৯৪ চট্টগ্রাম গ্রুপের আয়োজনে বন্ধুদের এ মিলনমেলা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)