Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন চট্টগ্রাম মনসা পূজায় বর্জ্য অপসারণে আজগর আলীর মানবিক উদ্যোগ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে শতাব্দির দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,দেখতে পাবেন যেসব জায়গা থেকে ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন, ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে সুপারভাইজারকে বরখাস্ত এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে ঢাকায় সংবাদ সম্মেলন ইমার্জিং টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে হাইকোর্টের রুল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির"অটো ফাইন সিস্টেমে"চাঁদাবাজি বন্ধ হবে...স্বরাষ্ট্রমন্ত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কোথাও গ্যাস নেই, কোথাও দীর্ঘ লাইন

গ্যাসের সংকটে চট্টগ্রামে সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ১১:০৪ এ এম
গ্যাসের সংকটে চট্টগ্রামে সিএনজি অটোরিকশার দীর্ঘ লাইন

গ্যাস সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের সিএনজি অটোরিকশা চলাচল।

নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় কোথাও যানবাহনের সংখ্যা কমে গেছে, আবার কোথাও গ্যাসের জন্য তৈরি হয়েছে দীর্ঘ সারি।

এতে চালকদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন যাত্রীরাও। ভুক্তভোগী চালকরা বলেন, ‘চট্টগ্রাম শহরের সব ফিলিং স্টেশনে একই অবস্থা।

কোথাও গ্যাস নেই, আবার কোথাও গ্যাসের জন্য দীর্ঘ লাইন।’ ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া যাচ্ছে না।

সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরও কিছু করার নেই বলে জানান তারা।

গ্যাসের অভাবে সড়কে সিএনজি অটোরিকশার চলাচল কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিও বেড়েছে।

নগরের বিভিন্ন স্টেশনে গিয়েও গ্যাস না পেয়ে অনেক অটোরিকশা চলাচল বন্ধ রেখেছে।

ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। এর মধ্যে সড়ক অবরোধের কারণে সকাল থেকেই মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজট দেখা দিয়েছে।

ষোলশহর এলাকার ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে।

চালকদের সরানোর চেষ্টা চলছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক থেকে সরে যেতে রাজি নন চালকরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)