ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ জন ● মক্কা চুক্তিতে যুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে ● টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● মনপুরায় বিএনপির সহ-সভাপতি সেলিম মোল্লার বিরুদ্ধে জেলেদের সরকারি চাল বিক্রির অভিযোগ ● ইসরাইলে নির্বাচন শেষে অচলাবস্থা,সরকার গঠনে সামনে ৪ পথ খোলা রয়েছে ● বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মোটরসাইকেল টঙ্গী থেকে উদ্ধার ● দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ ● ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ● ব্যাপক অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের,ইসির নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ....সেক্রেটারি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সুপ্রিম কোর্টের আইনজীবী মহাসিন রশিদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৭:৪২ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আইনটি বাতিল বা রহিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে এ আবেদন করা হয়।

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ হাইকোর্টে রিটটি দায়ের করেন।

এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারির আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি বিবাদীদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে, কেন সরকারকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিল বা রহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আইনটি প্রণয়নের যে মূল উদ্দেশ্য ছিল, তা ইতোমধ্যে পূরণ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সম্ভাব্য অপব্যবহার বা অপপ্রয়োগের আশঙ্কা এড়াতে আইনটি রহিত করা প্রয়োজন বলে রিটকারী দাবি করেছেন।

এছাড়া রিটে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ কারণে আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)