ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ব্যবসা-বাণিজ্যে তরুণদের এগিয়ে আসার আহ্বান....রাষ্ট্রপতির ● এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ● লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত ● রোগীর মৃত্যু ঘিরে মতিঝিল ইসলামী হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত- ২০ ● ফেনীতে মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত ● বাংলাদেশ বিমানের ১০টি এয়ারবাস কেনার চুক্তি ৭ অক্টোবর ● মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার ● জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত বি আর টি এ ● সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথেই ছিনতাই
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বেশ কিছুদিন ধরে চলাফেরা করছেন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৪:৫১ পিএম
মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতি

মালয়েশিয়ায় পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নিয়মিত থেরাপি ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ায় তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে থেরাপি সেশন শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ খোলা পরিবেশে হাঁটাহাঁটি করেন মির্জা আব্বাস।

এ সময় তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হালকা শারীরিক ব্যায়ামও করেন। তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে পায়ের থেরাপি নিচ্ছেন মির্জা আব্বাস।

চিকিৎসকরা তাকে নিয়মিত ফিজিওথেরাপি, হাঁটাচলা এবং হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

দলীয় সূত্রের দাবি, পুনর্বাসন চিকিৎসায় তিনি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং চিকিৎসকদের সব নির্দেশনা মেনে চলছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

প্রায় এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।

বর্তমানে সেখানেই তার বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)