ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ ২০২২ সালের পর তেলের দাম সর্বোচ্চে, ব্যারেলপ্রতি ১১৯ ডলার ছাড়িয়েছে আমাদেরজাগরণ ইরানে যেভাবে নির্বাচিত হন সর্বোচ্চ নেতা আমাদেরজাগরণ ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ না নেয়ার ঘোষণা...সংযুক্ত আমিরাতের আমাদেরজাগরণ জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ...হাইকোর্ট আমাদেরজাগরণ ইরানে মোজতবা খামেনির সমর্থনে রাস্তায় লাখো মানুষের ঢল আমাদেরজাগরণ সংস্কার পরিষদ গঠন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির আমাদেরজাগরণ যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শায়খ আহমাদুল্লাহ আমাদেরজাগরণ সিরাজগঞ্জে নিমের মাজনে নেই নিম, জামায়াত নেতার কারখানা সিলগালা আমাদেরজাগরণ সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আমাদেরজাগরণ মুন্সিগঞ্জে বাবার সমস্ত সম্পত্তি কমিশনের মাধ্যমে রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ইন্দোনেশিয়া ইতিহাস গড়লেন
আন্তর্জাতিক ক্রিকেটে,একই দলে খেললেন বাবা-ছেলে
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ নভেম্বর , ২০২৫, ১০:২০:০০ এএম , আপডেট : রবিবার, ৯ নভেম্বর , ২০২৫, ০৩:২৬:৪৫ পিএম
আ জা আন্তর্জাতিক ডেক্স:
Amader Jagaran_2025-11-09-691017228377f.webp

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়ল তিমুর লেস্তে। দেশটির হয়ে একই ম্যাচে মাঠে নেমেছেন বাবা ও ছেলে; যা ক্রিকেট ইতিহাসে এই প্রথম। ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সাত্তার ইন্দোনেশিয়ার বিপক্ষে একসঙ্গে খেলেন।

গত বৃহস্পতিবার  (০৬ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচটি, তিমুর লেস্তের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচও ছিল।

শুধু তাই নয়, ম্যাচে ব্যাটিংয়েও একসঙ্গে জুটি গড়ে এই ঐতিহাসিক মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলেন সুহাইল ও ইয়াহিয়া। ক্রিকেটে পারিবারিক অংশগ্রহণের উদাহরণ আগেও দেখা গেছে। চলতি বছর সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলে মা-মেয়ে মেটি ফার্নান্দেস ও নেইনা মেটি সাজু একসঙ্গে ছয়টি টি-টোয়েন্টি খেলেছিলেন।

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার শিবনারাইন চন্দরপল ও তার ছেলে তেজনারাইন চন্দরপল গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের মার্চে প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাবার অধিনায়কত্বে মাঠে নামেন তেজনারাইন।

ক্রিকেট ইতিহাসে এমন নজির আরও আছে। চলতি বছর আফগানিস্তানের ঘরোয়া লিগের ফাইনালে মুখোমুখি হন অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।

তবে আন্তর্জাতিক অঙ্গনে বাবার সঙ্গে ছেলের একসঙ্গে মাঠে নামার ঘটনা এই প্রথম ঘটিয়ে ইতিহাসে নাম লিখল তিমুর লেস্তে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝