ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র আমাদেরজাগরণ ইরানে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ মিছিল করেছেন আমাদেরজাগরণ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন নাজমুল হক আমাদেরজাগরণ গত দেড় বছরে ভারতের সাথে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল আমাদেরজাগরণ বগুড়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী আমাদেরজাগরণ দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান...আলী লারিজানি আমাদেরজাগরণ স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের ঐতিহাসিক দিন আমাদেরজাগরণ চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়ার নির্দেশ দিলেন -আই জি পি আমাদেরজাগরণ রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না, সংস্কার চলবে....গভর্নর আমাদেরজাগরণ ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন অধ্যাপক মেলিতা মেহেজাবিন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দুই দিনের সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি আজ
প্রকাশ : শনিবার, ৮ নভেম্বর , ২০২৫, ০৬:২৫:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
Amader Jagaran_2025-11-08-690f388920669.jpg

নিজ জেলা পাবনায় দুই দিনের সরকারি সফরে আজ শনিবার পৌঁছাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সফরসূচি অনুযায়ী তিনি সকালে হেলিকপ্টারে ঢাকার বঙ্গবন্ধু এয়ার বেস থেকে রওনা হয়ে পাবনায় পৌঁছাবেন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জানানো হয়েছিল, রাষ্ট্রপতির সফর বৃহস্পতিবার শুরু হবে, তবে পরবর্তীতে তা পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়।

পাবনায় পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি আরিফপুরে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন।

সকাল সাড়ে ১১টার দিকে কালাচাঁদপাড়ার জুবলী ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। দুপুরের পর আত্মীয়স্বজনের সঙ্গে দেখা ও সময় কাটাবেন রাষ্ট্রপ্রধান। সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসেই অবস্থান করবেন রাষ্ট্রপতি, যেখানে তিনি ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে আবারও সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ফিরবেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় এবং প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝