ঢাকা, বাংলাদেশ শনিবার ● ২৪ জানুয়ারি ২০২৬ , ১০ মাঘ ১৪৩২ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ চট্টগ্রামকে হারিয়ে বিপিএল শিরোপা জিতলো রাজশাহী আমাদেরজাগরণ ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্নে মানুষকে ধোঁকা দেওয়ার নীলনকশা হচ্ছে...চরমোনাই পীর আমাদেরজাগরণ আগামী নির্বাচনে নিরাপত্তা শঙ্কায় ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাজ্যের আমাদেরজাগরণ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা উদ্বেগে প্রতিদিন ৩-৪ জন আত্মহত্যা করছে...মমতা বন্দোপাধ্যায় আমাদেরজাগরণ ২৬০ বিলিয়ন ডলার বকেয়া রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে গেল যুক্তরাষ্ট্র আমাদেরজাগরণ নারায়ণগঞ্জে ৩০০ ফিটে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছিলেন, সে বক্তব্য শুনে বেশ আশান্বিত হয়েছিলাম। আমাদেরজাগরণ দিনাজপুরকে সিটি কর্পোরেশন করা হবে, দিনাজপুর ১০ দলের নির্বাচনীয় জনসভায়-- শফিকুর রহমান, আমাদেরজাগরণ আমরা যদি ঘোষণা দেই ঢাকা শহরে জামাতের কোন নেতা কর্মী রাস্তায় নামতে পারবে না... ইশরাক হোসেন আমাদেরজাগরণ ডেমরায় বিএনপি'র নির্বাচনী প্রচার প্রচারণায় গণসংযোগ ও উঠান বৈঠক আমাদেরজাগরণ সোনারগাঁয়ে দাড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দুর্নীতি দমন কমিশন
মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ৫২৫ কোটি টাকা লুটপাট
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ নভেম্বর , ২০২৫, ০৭:০৪:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
Amader Jagaran_2025-11-06-690c9dcccbc88.jpg

মালয়েশিয়ার শ্রম বাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত হার ছাড়িয়ে অতিরিক্ত অর্থ আদায় করে ৫২৫ কোটি ২২ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৬টি পৃথক মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই মামলায় ৬টি রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আরও দেখুন শিক্ষা শিক্ষার ঢাকায় ঢাকা মামলার আসামিদের মধ্যে রয়েছেন— মেসার্স আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক রুহুল আমিন, মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী ও এমডি শাহানা ফেরদৌস, সাদিয়া ইন্টারন্যাশনালের মালিক শামীম আহমেদ চৌধুরী নোমান, ইমপেরিয়াল রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান মো. ইকবাল হোসাইন ও এমডি মো. বদরুদ্দৌজা চৌধুরী, আরআরসি হিউম্যান রিসোর্স সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ও এমডি মো. আলমগীর কবীর এবং থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের সাবেক এমডি আব্দুল্লাহ শাহেদ, পরিচালক মো. জয়নাল আবেদীন ও পরিচালক শামেসের আহমেদ।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, মালয়েশিয়াগামী ৩ হাজার ৩৩১ জন কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করা হয়েছে।

আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছেন। এছাড়া বিএমইটি ও বায়রা’র নিবন্ধন শর্ত লঙ্ঘন করে তারা অবৈধভাবে শ্রমিক নিয়োগ কার্যক্রম চালিয়েছেন। তারা কর্মীদের কাছ থেকে পাসপোর্ট প্রক্রিয়া, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খরচের নামে অতিরিক্ত ফি আদায় করে তা আত্মসাত করেছেন।

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০(বি)/১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/৪২০/৪০৯/১০৯ ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝