ঢাকা, বাংলাদেশ শনিবার ● ২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ বিএনপি সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে, জামাত ইসলাম একটি পদেও জয়পেলেন না আমাদেরজাগরণ শ্রমিকরাই তামাক বেশি ব্যবহারের করছে, তাদের কুফল সম্পর্কে বার্তা পৌঁছে দিন - অধ্যাপক ডা. হাসিনা বানু আমাদেরজাগরণ রাষ্ট্রপতির শ্রদ্ধা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার আমাদেরজাগরণ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম আমাদেরজাগরণ বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ আমাদেরজাগরণ জাতীয় সংসদ ব্যর্থ হতে দেওয়া যাবে না...প্রধানমন্ত্রী আমাদেরজাগরণ ডেমরার আমুলিয়া মডেল টাউনে দুই কারখানায় আগুন লাগে, আগুনে ৩ জন দগ্ধ আমাদেরজাগরণ আজ মহান মে দিবস,আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদেরজাগরণ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৩৪ শতাংশ আমাদেরজাগরণ মুজিব বাহিনী কোনো মুক্তিযোদ্ধা সংসদে...নাহিদ ইসলাম
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পাবনার চাটমোহরে
ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
প্রকাশ : শুক্রবার, ৩ অক্টোবর , ২০২৫, ০৮:৫৮:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক পাবনা:
Amader Jagaran_2025-10-03-68dfe5f05c422.jpg

ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ পাবনার চাটমোহরে একটি ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে বিবাদ উত্তেজনায় রূপ নেয়।

শুক্রবার ০৩ অক্টোবর দুপুরে আটলংকা গ্রামে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন, পাশাপাশি কিছু বাড়িঘরও ভাঙচুরের শিকার হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা হলেনবন্যাগাড়ী গ্রামের আজিম উদ্দিন, সুরমান আলী, আরমান আলী, আবুল হোসেন, রাশেদ হোসেন, আফজাল প্রামানিক, সেলিম হোসেন ও সাব্বির হোসেন।

এছাড়া কয়েকজন আহতকে আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের মানুষদের মধ্যে ওই ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে বিরোধ চলছিল।

সমস্যার সমাধানে দুই গ্রামের প্রধানরা বিভিন্নবার থানায় ও স্থানীয়ভাবে বৈঠকও করেছিলেন, কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। শুক্রবার দুপুরে আবারও নামফলক লাগানোর বিষয় নিয়ে বাক্যবিতণ্ডা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও থানার ওসি মনজুরুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি মনজুরুল আলম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।

মূলত ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ থানায় অভিযোগ দায়নি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝