ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু আমাদেরজাগরণ জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী আমাদেরজাগরণ সরকারের প্রথম ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ আজ আমাদেরজাগরণ আজ থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা আমাদেরজাগরণ ৩২ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে মাদ্রাসার সুপার গ্রেফতার আমাদেরজাগরণ দাগনভূঁইয়া প্রেসক্লাব নতুন কমিটি সভাপতি সুমন, সম্পাদক সোহেল আমাদেরজাগরণ আ. লীগ নেতাকর্মীদের নির্বাচনের সুযোগ রেখে আচরণ বিধি খসড়া চূড়ান্ত আমাদেরজাগরণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কারা মুক্তি দিবস গণতন্ত্র পূনদ্ধারের প্রেরণা আমাদেরজাগরণ সিন্ডিকেট নির্মূল ও সংসদীয় টাস্কফোর্স চাইলেন... জামায়াত আমির আমাদেরজাগরণ প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী সিটি’
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ইরানে বিপ্লবী গার্ড বাহিনী
ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময়ের তুলনায় ইরানের আক্রমণের ক্ষমতা ১০ গুণ বেড়েছে...ইরানি জেনারেল
প্রকাশ : শুক্রবার, ৩ অক্টোবর , ২০২৫, ১১:২৩:০০ এএম , আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর , ২০২৫, ০৩:৪৬:৪৬ পিএম
আ জা আন্তর্জাতিক ডেক্স:
Amader Jagaran_2025-10-03-68df631b36b10.jpg

ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময়ের তুলনায় ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে: ইরানি জেনারেল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত জানিয়েছেন, ‘ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল নেজাত বলেন, ‘ট্রু প্রমিজ–টু’ অভিযানের পর আইআরজিসির এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি এবং দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয়। তিনি আরও জানান যে সাম্প্রতিক হামলার পূর্ববর্তী পর্যায়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এবং অপারেশনাল পরিকল্পনা সনাক্ত করে তা ভেদ করার কৌশল তৈরি করা হয়।

জেনারেল নেজাত বলেন এই প্রস্তুতি ও পরিকল্পনার ফলেই ইরানি বাহিনীর কার্যকারিতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোতে কার্যকর হামলা পরিচালনায় ভূমিকা রেখেছে।

তিনি জানান, গত জুনে ১২ দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি লক্ষ্য করা হয়েছিল, সেগুলোকে বিশদভাবে পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। এই কাঠামোগত শক্তিবৃদ্ধি নিশ্চিত করেছে যে ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে তার জবাব আরও কঠোর ও শক্তিশালী হবে। জেনারেল নেজাত যুদ্ধ পরিকল্পনা, নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ জোর দিয়ে জানান যে সক্ষমতা বৃদ্ধির এ প্রক্রিয়া কেবল অস্ত্র ও প্রযুক্তির উন্নতিতে সীমাবদ্ধ নয়।

সাক্ষাৎকারের সমাপ্তিতে তিনি সতর্ক করে বলেন, ‘আজ যদি ইসরায়েল আবারও সেই ভুল করে, তবে আমাদের আক্রমণ ক্ষমতা হবে ১২ দিনের যুদ্ধের শুরুতে যা ছিল তার ১০ গুণ। সূত্র: মেহের।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝