ঢাকা, বাংলাদেশ রবিবার ● ৩১ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আমাদেরজাগরণ সালাহর নেতৃত্বে মিসরের বিশ্বকাপ দল ঘোষণা আমাদেরজাগরণ আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ...যুক্তরাষ্ট্রের আমাদেরজাগরণ মক্কায় হজের আনুষ্ঠানিকতা শেষ, দেশে ফিরছেন হাজিরা আমাদেরজাগরণ রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক আমাদেরজাগরণ জিয়াউর রহমানের চিন্তাধারা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস...রাষ্ট্রপতি আমাদেরজাগরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ আমাদেরজাগরণ প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানী ঢাকার দুই সিটির নিবার্হী কর্মকর্তা বরখাস্ত আমাদেরজাগরণ শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট মক্কা আমাদেরজাগরণ পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ ‘একটি জাতির জন্ম’ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল , ২০২৬, ০২:২৪:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল , ২০২৬, ০২:৩০:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক টাঙ্গাইল:
Amader Jagaran_2026-04-14-69ddfafcb56b6.jpg

টাঙ্গাইলে কৃষকের হাতে কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য নতুন সরকারি উদ্যোগ “কৃষক কার্ড” বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন ত এসময় ১৫ জন কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন ও গাছের চারা তুলে দেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো ৯ উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন করেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী৷

এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সচিব রফিকুল ই মোহামেদ। এছাড়া একজন কৃষক ও কৃষানি বক্তব্য রাখেন। এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান৷ এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, কৃষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা, কৃষকদের পরিচিতি, ভর্তুকি, ঋণ, বীজ ও সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা।

এর ফলে কৃষি সহায়তা বিতরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে। ফলে ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অধিক লাভের আশা করছেন কৃষকরা।

তাদের দাবি, মাঠ পর্যায়ে প্রকৃত কৃষকদের মাঝে কার্ড বিতরণ করলে উপকৃত হবে কৃষকরা। আর কৃষি কর্মকর্তা বলছেন, এই কার্ডের আওতায় ভর্তুকিসহ সরকারের অন্তত ১০টি সুবিধা পাবে কৃষকরা।

প্রধানমন্ত্রী দুপুরে শহরের পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলায় উদ্বোধন করবেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝