ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ এক্সক্লুসিভ চীন ট্রিপ, হলিডে প্যাকেজ, উপহারসহ ‘বিওয়াইডি বোনানজা’ ক্যাম্পেইন শুরু আমাদেরজাগরণ জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী আমাদেরজাগরণ সরকারের প্রথম ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ আজ আমাদেরজাগরণ আজ থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা আমাদেরজাগরণ ৩২ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে মাদ্রাসার সুপার গ্রেফতার আমাদেরজাগরণ দাগনভূঁইয়া প্রেসক্লাব নতুন কমিটি সভাপতি সুমন, সম্পাদক সোহেল আমাদেরজাগরণ আ. লীগ নেতাকর্মীদের নির্বাচনের সুযোগ রেখে আচরণ বিধি খসড়া চূড়ান্ত আমাদেরজাগরণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কারা মুক্তি দিবস গণতন্ত্র পূনদ্ধারের প্রেরণা আমাদেরজাগরণ সিন্ডিকেট নির্মূল ও সংসদীয় টাস্কফোর্স চাইলেন... জামায়াত আমির আমাদেরজাগরণ প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী সিটি’
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ : শনিবার, ২৭ সেপ্টেম্বর , ২০২৫, ১২:০৫:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
Amader Jagaran_2025-09-28-68d82814a38c1.jpg

পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে।

সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এসব তথ্য জানায়। সীমান্তবর্তী এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির ২৪টি বেজ ক্যাম্প পরিচালিত হচ্ছে। উৎসব চলাকালীন তারা শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিরাপত্তা দেওয়া মোট ২,৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তবর্তী এলাকা (সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য অঞ্চলের ১৫টি পূজামণ্ডপসহ) রয়েছে ১,৪১১টি, আর বাকি ১,৪৪৬টি দেশের অন্যান্য স্থানে। তিনি আরও বলেন, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকার মোট ৪৪১টি পূজামণ্ডপ রয়েছে। চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়ায় আছে ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ।

শারদীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করেছে এবং গোয়েন্দা নজরদারি শক্তিশালী করেছে। শরীফুল ইসলাম বলেন, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে আমরা স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝