ঢাকা, বাংলাদেশ শনিবার ● ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ ছাত্রশিবিরের উদ্যোগে ৫ কিলোমিটার 'Run Against Drugs' অনুষ্ঠিত হয়েছে আমাদেরজাগরণ প্রথম সপ্তাহের কুইজ বিজয়ীর হাতে নেইমারের স্বাক্ষরিত জার্সি তুলে দিল ল্যাটিন বাংলা আমাদেরজাগরণ সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি আমাদেরজাগরণ গাজীপুর প্রতি বছর নিজ অর্থায়নে ১০ জন ভোটারকে হজে পাঠানোর ঘোষণা আমাদেরজাগরণ নরসিংদীর ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে আমাদেরজাগরণ কক্সবাজার পেকুয়ায় চিংড়ি ঘেরে ডাকাতির চেষ্টা,অস্ত্র-গুলিসহ ২জন আটক আমাদেরজাগরণ আমাদেরও ছিল এক ফুটবল জাদুকর সৈয়দ আব্দুল সামাদ আমাদেরজাগরণ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ,দায়ীদের বিচার নিশ্চিত করা হবে...স্থানীয় সরকার মন্ত্রী আমাদেরজাগরণ পুলিশ একটা ব্যবসা পাইছে,এক বোতল মদ পাইলে মামলা দেয়...শেখ মুজিব আমাদেরজাগরণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছেন...প্রধানমন্ত্রী
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আমাদের প্রিয় নজরুল ভাই,তার লেখা কয়েকটি গানের উল্লেখ করলে চিনে নিতে কষ্ট হবেনা
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৫, ০৪:৩০:০০ পিএম
আ জা ডেক্স:
Amader Jagaran_2025-09-20-68ce843f9ae1d.jpg

নজরুল ইসলাম বাবু। আমাদের প্রিয় নজরুল ভাই। চলচ্চিত্র, টেলিভিশন, বেতার,জগতে সকলের চেনার কথা। তবে, তার লেখা কয়েকটি গানের উল্লেখ করলে চিনে নিতে কষ্ট হবে না।

যেমন, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সব কটা জানালা খুলে দাও না, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, ডাকে পাখি খোল আঁখি, মনে হয় হাজার বছর ধরে দেখি না তোমায়, দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেললাইন বহে সমান্তরাল (মালিবাগ রেল গেইটে রিক্সা থামিয়ে, তাতে বসেই লিখেছিলেন), হাজার মনের কাছে, কতো যে তোমাকে বেসেছি ভালো, কথা বলবো না- বলেছি, আমার মন কান্দে আমার প্রান কান্দে, (গানের কথা দিয়েই, অনাদিকালের জন্য এ দেশের জন্য প্রার্থনা করে লিখেছিলেন) ও আমার আট কোটি ফুল দেইখো গো মালি...।

এরপর আর কোন উদাহরণ বোধহয় এই গীতিকার সম্পর্কে দেবার প্রয়োজন নাই। সকলেই এতক্ষণে চিনে গেছেন। বীর মু*ক্তি*যো*দ্ধা। গীতিকার, গীতিকবি নজরুল ইসলাম বাবু ১৯৪৯ সালের ১৭ জুলাই জামালপুরে জন্মগ্রহণ করেন। পেয়েছেন মরণোত্তর একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও অনেক পুরস্কার, পদক ও সম্মাননা। ১৯৯০ সালের ১৪ সেপ্টেম্বর প্রয়াত হন নজরুল ইসলাম বাবু।

তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন। ছবিঃ (বামে) নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবুর পুরাতন ডায়েরির একটি পাতা, যেখানে তিনি লিখেছিলেন "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার"। (ডানে) স্ত্রীর সঙ্গে। পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনতাজুর রহমান আকবর, নজরুল ইসলাম বাবু, এন্ড্রু কিশোর ও শেখ সাদী খান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝