ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার ● ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত, পবিত্র হজ আজ আমাদেরজাগরণ বিশ্বখ্যাত প্রকাশনার র‍্যাংকিংয়ে জায়গা করে নিলো নজরুল বিশ্ববিদ্যালয় আমাদেরজাগরণ জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন আমাদেরজাগরণ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমি কম্প অনুভূত, উৎপত্তি স্থল ময়মনসিংহের বালুকা আমাদেরজাগরণ ঈদের জন্য প্রস্তুত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো আমাদেরজাগরণ বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন জুনে আমাদেরজাগরণ পাঁচটি সিনেমাও করেনি, ক্রেজ নেই তারাও বডিগার্ড নিয়ে ঘোরে...বাপ্পারাজ আমাদেরজাগরণ উৎসর্গঃ ভালো লাগা এবং ভালবাসার কবি, কাজী নজরুল ইসলাম কে আমাদেরজাগরণ নিরাপত্তা নিশ্চিতে মাঠে সিএমপি কমিশনার, অতিরিক্ত হাসিল আদায়ে কঠোর হুঁশিয়ারি আমাদেরজাগরণ কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি,কেউ হতাহত হয়নি
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি'র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা
প্রকাশ : শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:৪০:০০ পিএম
আ জা আন্তর্জাতিক ডেক্স:
Amader Jagaran_2025-09-13-68c591169846b.jpg

হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি'র সহযোগিতা চেয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গত বৃহস্পতিবার  (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে Standing Committee on Scientific and Technological Cooperation (COMSTECH) সেন্টার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। ধর্ম উপদেষ্টা বলেন,  বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং এ বিষয়ে তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতা চেয়েছে।

তিনি OIC তত্ত্বাবধানে COMSTECH এর কারিগরি সহায়তায় বাংলাদেশে হালাল সার্টিফিকেশনের কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন। এছাড়া, COMSTECH এর সহায়তায় উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের প্রতিও তিনি সহমত পোষণ করেন। মুসলিম বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য হ্রাসে গতিশীলতা আনয়নে ওআইসি’র মন্ত্রী পর্যায়ের স্থায়ী কমিটি COMSTECH এর ভূমিকাকে সাধুবাদ জানান উপদেষ্টা।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লাহোর বিশ্ববিদ্যালয়ে ১০০টি বৃত্তি মঞ্জুর করায় COMSTECH কে ধন্যবাদ জানিয়ে ড. খালিদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ করে দেবে। কোরআন ও হাদিসে দৃঢ় ভিত্তি রয়েছে এরূপ মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এ ধরনের সুযোগ বিস্তৃত করা জরুরি বলে উপদেষ্টা মন্তব্য করেন। এর ফলে চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরাও অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে আমাদেরকে ইসলামের পতাকার নিচে, কোরআন ও হাদিসের নির্দেশনামতে ঐক্যবদ্ধ হতে হবে।

বৈচিত্র্যের মাঝে ঐক্য ছাড়া আমরা অগ্রসর হতে পারব না। এসময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো.ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী, COMSTECH এর কো-অর্ডিনেটর জেনারেলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝