ঢাকা, বাংলাদেশ শনিবার ● ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারাল তুরস্ক আমাদেরজাগরণ বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে...আর্জেন্টিনার রাষ্ট্রদূত আমাদেরজাগরণ ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত ৫৮৯, নিখোঁজ প্রায় ৫০ হাজার আমাদেরজাগরণ ছাত্রশিবিরের উদ্যোগে ৫ কিলোমিটার 'Run Against Drugs' অনুষ্ঠিত হয়েছে আমাদেরজাগরণ প্রথম সপ্তাহের কুইজ বিজয়ীর হাতে নেইমারের স্বাক্ষরিত জার্সি তুলে দিল ল্যাটিন বাংলা আমাদেরজাগরণ সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি আমাদেরজাগরণ গাজীপুর প্রতি বছর নিজ অর্থায়নে ১০ জন ভোটারকে হজে পাঠানোর ঘোষণা আমাদেরজাগরণ নরসিংদীর ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে আমাদেরজাগরণ কক্সবাজার পেকুয়ায় চিংড়ি ঘেরে ডাকাতির চেষ্টা,অস্ত্র-গুলিসহ ২জন আটক আমাদেরজাগরণ আমাদেরও ছিল এক ফুটবল জাদুকর সৈয়দ আব্দুল সামাদ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নেপালে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি
প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর , ২০২৫, ১২:২১:০০ এএম , আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৪:২৫:৫৯ এএম
আ জা আন্তর্জাতিক ডেক্স:
Amader Jagaran_2025-09-13-68c4653a3ba4b.jpg

নেপালে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন ‘শীতল নিবাসে’ তাকে শপথ পড়ান। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নতুন এই অন্তর্বর্তী সরকারকে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়েছে।

স্থানীয় সময় রাত ৯টায় শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছান যে সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হবেন।

সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার আকার সীমিত থাকবে।

খবর অনুযায়ী, আজ রাতেই তিনি প্রথম মন্ত্রিসভার বৈঠক আহ্বান করবেন এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে বিক্ষোভ শুরু করে নেপালের জেন-জি আন্দোলন। সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর আন্দোলনের তীব্রতা বাড়লে মঙ্গলবার প্রধানমন্ত্রিত্ব ছাড়েন কেপি শর্মা অলি। ওইদিন বিক্ষোভকারীরা সাবেক দুই প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা চালান।

এর মধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে। সুশীলা কার্কি ২০১৬-২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন এবং দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় জেন-জির কাছে তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।

তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এক সাক্ষাৎকারে ভারতের সহযোগিতা উল্লেখ করেছেন। সূত্র: কাঠমান্ডু পোস্ট।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝