ঢাকা, বাংলাদেশ শনিবার ● ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
×
শিরোনাম :
সংবাদ শিরোনাম: আমাদেরজাগরণ ইতিহাস গড়া কেপ ভার্দের সামনে আর্জেন্টিনার চ্যালেঞ্জ আমাদেরজাগরণ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ১,৬০০ বিদেশি উদ্ধারকর্মী, নিখোঁজ ৫৪ হাজারের বেশি আমাদেরজাগরণ বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ছোট বিমান বিধ্বস্ত, নিহত পাইলটসহ ১৩ জন,আহত আমাদেরজাগরণ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্বারোপ, সমাপনী দিনে ফিনিক্স সামিট ২০২৬ আমাদেরজাগরণ অন্যের জমি বিক্রি করা প্রতারক চক্রের সদস্য তাজুল ইসলাম আটক আমাদেরজাগরণ পদ্মা নদীতে বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত আমাদেরজাগরণ এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন আমাদেরজাগরণ শেখ হাসিনাকে 'মা' সম্বোধন করা সেই এডিসি মাসুদ রানাকে সরাল ডিএমপি আমাদেরজাগরণ কিশোরগঞ্জ পাগলা মসজিদের ১৩ টি সিন্দুকে মিলল ৪৩ বস্তা টাকা আমাদেরজাগরণ যুদ্ধ বন্ধে লেবানন ও ইসরায়েলের মধ্যে রূপরেখা চুক্তি সই
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ইয়ুথ জার্নালের বিবৃতি
প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:১৮:০০ পিএম
আ জা ডেক্স:
Amader Jagaran_2025-09-12-68c41746195fe.jpg

সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ইয়ুথ জার্নালের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

ইয়ুথ জার্নাল গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক- মাহমুদ হাসান (২৪), প্রতিনিধি, নয়া দিগন্ত (ডিজিটাল), পটুয়াখালী একেএম রাকিব হোসাইন (৩২), প্রতিনিধি, বিজয় টেলিভিশন, রাঙ্গাবালী ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিকল্পিত হামলার শিকার হন।

শুধু তাই নয়, সাংবাদিক মাহমুদ হাসানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁদের অবরুদ্ধ করে মব তৈরির চেষ্টা চালানো হয়। ভূমি অফিসে ঘুষ লেনদেন ও দালালচক্রের কার্যকলাপ অনুসন্ধান করতে গিয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। একটি সরকারি দপ্তরের ভেতরে দায়িত্বশীল কর্মকর্তার এমন বেআইনি আচরণ শুধু দুঃখজনক নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।

ইয়ুথ জার্নালের দাবি: ১. অভিযুক্ত ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. সাংবাদিকদের ছিনতাই হওয়া মোবাইল অবিলম্বে ফেরত দিতে হবে। ৩. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ৪. সরকারি অফিসে দালালচক্র ও ঘুষ লেনদেনের বিরুদ্ধে স্বচ্ছ ও কঠোর তদন্ত নিশ্চিত করতে হবে।

ইয়ুথ জার্নালের নির্বাহী সদস্য সুজন হাসান বলেন- "সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা কেবল একজন পেশাজীবীর ওপর আঘাত নয়; এটি আসলে গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম ও জনগণের অধিকারকে হরণ করার অপচেষ্টা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝